গুনবতী বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ ১৯/০৫/২০২০ইং মঙ্গলবার থেকে গুনবতী বাজারের যত গুলি শপিংমল জুতা দোকান, কাপড়ের দোকান, কাপড় সেলাইয়ের দোকান, বিভিন্ন মালামাল বিক্রয়ের দোকান ও সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলি অনদৃষ্ট কালের জন্য বন্ধ থাকবে। - GunaBati News

Breaking

BANNER 728X90

Tuesday, May 19, 2020

গুনবতী বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ ১৯/০৫/২০২০ইং মঙ্গলবার থেকে গুনবতী বাজারের যত গুলি শপিংমল জুতা দোকান, কাপড়ের দোকান, কাপড় সেলাইয়ের দোকান, বিভিন্ন মালামাল বিক্রয়ের দোকান ও সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলি অনদৃষ্ট কালের জন্য বন্ধ থাকবে।

#জরুরি_বার্তাঃ

আসসালামু আলাইকুম 
আমার প্রিয় গুনবতী বাজারের সকল ব্যবসায়ীদের
প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ ১৯/০৫/২০২০ইং
 মঙ্গলবার থেকে গুনবতী বাজারের যত গুলি শপিংমল 
জুতা দোকান, কাপড়ের দোকান, কাপড় সেলাইয়ের
দোকান, বিভিন্ন মালামাল বিক্রয়ের দোকান ও সকল
ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলি অনদৃষ্ট কালের জন্য বন্ধ
থাকবে। শুধু ডাক্তারও ঔষধের ফার্মাসি গুলো খোলা 
থাাকবে, এবং বাজারের সকল মুদি মালের দোকান
সকাল ৮ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত খোলা থাকবে
এর সাথে সাথে সবজি দোকান গুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও 
সরকারি নিয়ম কানুন মেনে দুরত্ব বজায় রেখে গুনবতী 
হাইস্কুল মাঠে ক্রয় বিক্রয় করবেন।ক্রেতা বৃন্ধের প্রতি বিশেষ
অনুরোধ ক্রয় করে বাজারে অযথা গুরাপেরা করবেন না,ও
কোনো মহিলা বাজারে প্রবেশ করবেন না, আপনাদের স্বামী বাড়িতে 
না থাকলে সন্তানদের বাজারে পাঠাবেন, নারী পর্দার বাহিরে যাওয়া 
ধর্মীয় দৃষ্টিতে সঠিক নয় সকল বিধি নিষেধের কারন হচ্ছে চলমান 
প্রান গাঁতি করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমান্বয়ে বেড়েই চলছে, 
এমতাবস্থায় গুনবতী ইউনিয়নের কয়েকটি গ্রামে করোনা ভাইরাস 
আক্রান্ত হয়েছে, তারই ধারাবাহিকতায় সরকারী  সিদ্ধান্ত মোতাবেক 
প্রশাসনিক ভাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, সে আলোকে
আমি মোঃসৈয়দ আহম্মদ ভুঞা (খোকন) স্হানীয় সরকারের
 ১২নং গুনবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদের 
  সন্তান, ভাই বন্ধু তথা ইউনিয়নের অবিভাবক হিসেবে বলছি
 সকল গুনবতী বাজারের ব্যবসায়িদেরপ্রতি অনুরোধ জানাচ্ছি।
 আপনারা যদি সরকারি সিদ্ধান্ত কে অবহেলা করে শপিংমল সহ 
যেসকল উপরোক্ত বার্তা মেনে চলার সিদ্ধান্ত দিয়েছি, সকল সিদ্ধান্ত 
মেনে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি কে মোকাবেলা করে বাস্তবতা কে মেনে চলার জন্য সকলের প্রতি শেষবারের মতো অনুরোধ জানাচ্ছি,অন্যথায়  আইন অমান্য কারি দোকানের মালিকের  বিরুদ্ধে  কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবো। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামীন সকল ব্যবসায়িদের কে রহমত দান করুক। আমিন।

ধন্যবাদন্তে,
সৈয়দ আহম্মেদ ভুঞা খোকন 
               চেয়ারম্যান 
১২নং গুনবতী ইউনিয়ন পরিষদ 
গুনবতী, চৌদ্দগ্রাম, কুমিল্লা 
বাংলাদেশ।

No comments:

Post a Comment