চৌদ্দগ্রামে করোনার বিষ্ফোরণ, নারী ও শিশুসহ একদিনে ১৫ জন শনাক্ত। - GunaBati News

Breaking

BANNER 728X90

Saturday, May 30, 2020

চৌদ্দগ্রামে করোনার বিষ্ফোরণ, নারী ও শিশুসহ একদিনে ১৫ জন শনাক্ত।

চৌদ্দগ্রামে করোনার বিষ্ফোরণ; নারী ও শিশুসহ একদিনে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

কুমিল্লার চৌদ্দগ্রামে নারী ও শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চৌদ্দগ্রামে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে তিন পরিবারের রয়েছে দশজন। নতুন আক্রান্তরা হচ্ছেন- উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের আনোয়ারা বেগম (৬৭), রোকেয়া বেগম (৫৮), লিয়াকত উল্যাহ (৫০), সেতরা ইয়াসমিন, বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের রুপা খন্দকার (৩২), এসএম তাহমিদ (১৩), তুসি (০৭), তুহি (২), পারভিন (২৬), তানহা (৭), গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের ওসমান গণি (২২), ইয়াসিন (৩৬), আনাস (৬), আখি (২৩), চিওড়া ইউপি সচিব রুহুল আমিন (৫০)।

গত ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা শেষে ২৯ মে শনিবার রির্পোট পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান বলেন আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৩৬৬ জনের রির্পোট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ জন। তারমধ্যে ২ জন সুস্থ হয়েছে

No comments:

Post a Comment