#গুণবতী
=======
গুণবতী ইউনিয়ন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। এটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।
#ইতিহাস
ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্যের স্ত্রী "গুণবতী" এর নামানুসারে এই এলাকাটির নামকরণ করা হয়।
#ভাষা
ভৌগলিক অবস্থানের কারণে গুণবতী ইউনিয়নের মানুষের ভাষা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই। তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণ ধ্বনি অনেকাংশে অনুপস্থিত।অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ঢাকা অঞ্চলের ভাষার, লাকসাম উপজেলার আঞ্চলিক ভাষার এবং নোয়াখালি এলাকার ভাষার অনেকটাই মিল রয়েছে।
#সংস্কৃতিঃ
গুণবতী ইউনিয়নের সংস্কৃতি আবহমান বাংলাদেশের ধারক ও বাহক। এখনও বাংলা নববর্ষ ঘটা করে পালন করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে এখানে বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন হয়ে থাকে। তাছাড়া নবান্ন উৎসব, বর্ষা বরণ, এবং শীত কালে নানা রকম সামাজিক ও ঘরোয়া উৎসব পালন করে থাকে। হা-ডু-ডু, ক্রিকেট, ফুটবল, গোল্লাছুট, কানা মাছি ভো ভো এ সকল গ্রাম বাংলার প্রাচীন খেলাগুলো অত্র ইউনিয়নের ছোটবড় সবাই এখনো খেলে থাকে।
#ভৌগলিক_অবস্থান
গুণবতী ইউনিয়নের আয়তন ২০.৪০ বর্গ কি: মি:। এটি চৌদ্দগ্রাম থানা থেকে প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণে এবং ফেনী সদর থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
#প্রশাসনিক_এলাকা
আয়তন ২০.৪০ (বর্গঃ কি.মি.)
জনসংখ্যা ৩৬৭৮৯ জন
ডাকঘর কোড ৩৫৮৩
গ্রাম সংখ্যা ২৯ টি আনুমানিক
মৌজা নং ৩২
পোস্ট অফিস ১ টি
নদ-নদী ০২ টি
হাট-বাজার ১০ টি আনুমানিক
ব্যাংক ৫ টি
শিক্ষার হার ৬৫%
#শিক্ষা
গুণবতী ডিগ্রী কলেজের নতুন প্রশাসনিক বিল্ডিং
গুণবতী ডিগ্রী কলেজের শহীদ মিনার
এখানে ১টি ডিগ্রী কলেজ, ৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি ফাজিল মাদ্রাসা, ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি দাখিল মাদ্রাসা রয়েছে।
#উল্লেখযোগ্য_শিক্ষাপ্রতিষ্ঠান -
গুণবতী ডিগ্রী কলেজ
গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়
গুণবতী বালিকা উচ্চ বিদ্যালয়
গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়
বুধড়া উচ্চ বিদ্যালয়
গুণবতী ফাজিল ডিগ্রী মাদ্রাসা
#যাতায়াত_ব্যবস্থা
গুণবতীতে একটি রেলস্টেশন, একটি সিএনজি স্টেশন এবং একটি ছোট নৌ-ঘাট (শুধু বর্ষাকালে) রয়েছে। ফলে সারাদেশের সাথে সড়ক, রেল ও নৌ-যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান।
দেশের যে কোন প্রান্ত থেকে বাস বা অন্যান্য পরিবহণ যোগে পদুয়া রাস্তার মাথায় নেমে পশ্চিম দিকে প্রায় ৫ কিঃ মিঃ গেলেই গুণবতী ইউনিয়ন পরিষদ ভবন। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ থেকে মদিনা, যমুনা বাস এবং অন্যান্য যে কোন বাস, সি এন জি, অটো রিক্সা ইত্যাদি দিয়ে গুণবতী ইউনিয়ন পরিষদে যাতায়াত করা যায়। ফেনী নোয়াখালী থেকেও যাতায়াত করা যায়।
#গুণবতী_রেলস্টেশন
গুণবতী রেলস্টেশন ফুটওভার ব্রিজ
#অর্থনীতি
এখানে জনতা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক,এনআরবি গ্লোবাল ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, পূবালী ব্যাংক লিমিটেড, ব্রাক, আশা প্রভৃতির আর্থিক প্রতিষ্ঠানের শাখা বিদ্যমান।
#উল্লেখযোগ্য_স্থান
গুণবতী রেলস্টেশন
ডাকাতিয়া নদী
পরিকোট রেলওয়ে ব্রীজ
আকদিয়া নতুন ব্রীজ
গুণবতী হাইস্কুল মাঠ
হাসুর হোটেলের ছানা মিষ্টি
দক্ষিণ শ্রীপুর কাদেরীয়া কমপ্লেক্স
সকল গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য
সকল গ্রামের কিছু শিক্ষা প্রতিষ্ঠান
সকল গ্রামের কিছু সমাজ সেবা প্রতিষ্ঠান
কিছু গ্রামের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান
কিছু মানব সেবা প্রতিষ্ঠান
কিছু পাঠাগার
গুণবতী নৌগাট
গুণবতী খাদ্য গুদাম
গুণবতী ইউনিয়ন পরিষদ
গুণবতী ভূমি অফিস
গুণবতী রেজিষ্ট্রি অফিস
গুণবতী বাজারটি অপরুপ সুন্দর
গুণবতী মাজার
#গ্রাম_সমূহ
সুরিকরা
ফুলের নাওড়ী
দশবাহা
উত্তর পিরিজকরা
পিরিজকরা
ঝিকড্ডা
পরিকোট
আকদিয়া
কৈতরা
খাটরা
চাঁপাচৌ
চাপালিয়া পাড়া
দক্ষিণ শ্রীপুর
দক্ষিণ পিরিজকরা
বুধড়া
কর্তাম
রাজভল্লবপুর
রামপুর
বিষ্ণুপুর
সুর্বনপুর
গজারিয়া
ময়ুরপুর
আখিরতলা
বড়খাইয়াজলা
গদানগর
গুনবতী বাজার
নারায়নপুর
বাগেরঠাম
গুণবতী
#কৃতি_ব্যক্তিত্ব
গুণবতী ইউনিয়নে আছে নামকরা রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, নামকরা ব্যবসায়ী, শিক্ষক, পীর, ওলী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ জন্ম গ্রহন করছেন। এছাড়া দেশের বাহিরে অবস্থানরত অনেক শ্রেনী পেশার লোকজনও রয়েছেন।
#না_পাওয়ার_অতৃপ্ত
এটি একটি প্রাচীনতম, ঐতিহ্যবাহী, উল্লেখযোগ্য, নামকরা ইউনিয়ন। কিন্তু দু:খের বিষয় এটি এখনও পৌরসভা/থানা/উপজেলা হয়নি।
#আমরা_চাই
----------------
গুণবতী এগিয়ে যাক
গুণবতীর উন্নয়ন হোক
গুণবতীবাসী সুখে থাক
গুণবতীবাসী শান্তিতে থাক
গুণবতীবাসী শিক্ষার আলোয় আলোকিত হোক
সবার কর্মসংস্থান হোক
বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ হোক
গুণবতী মাদকমুক্ত থাক
সু-বিচার প্রতিষ্ঠিত হোক
কিছু তথ্য দেয়া হলো কেউ কিছু মনে করবেন না, যদি আরো কোন তথ্য থাকে দয়া করে সহযোগীতা করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো জন্মস্থান হিসেবে কিছু করতে।
পরিশেষে গুণবতীবাসী সকলের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি,,, সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং গুণবতীর উন্নয়ন ও অগ্রগতি কামনা করি,
প্রচারে :- গুণবতীর সর্বস্তরের জনগণ


No comments:
Post a Comment