ছেলের মৃত্যুর খবরে নিজাম হাজারীর মায়ের মৃত্যু - GunaBati News

Breaking

BANNER 728X90

Sunday, May 24, 2020

ছেলের মৃত্যুর খবরে নিজাম হাজারীর মায়ের মৃত্যু

ছেলের মৃত্যুর খবরে নিজাম হাজারীর মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার 

বড় ছেলে জসিম উদ্দিন হাজারীর মৃত্যুর শোক সইতে না পেরে ফেনী-২ আসনেরর সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মা দেলআফরোজ বেগম ইন্তেকাল করেছেন। আজ রবিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির বড় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জসিম উদ্দিন হাজারী।বুকে ব্যথা অনুভব করলে শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যকালে ৪ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মা-ছেলের মৃত্যুর খবরে শহরের মাষ্টারপাড়ায় লমি হাজারী বাড়ীতে শোকের ছায়া নেমে আসে।

নিজাম হাজারী এমপির চাচাত ভাই স্থানীয় কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী জানান, মরদেহ বাড়ীর পথে রওয়ানা হয়েছে। ফেনী পৌছার পর জানাযার সময় নির্ধারণ করা হবে। লমি হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে কবে খোঁড়া হচ্ছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment