ঈদের আগ পর্যন্ত গুণবতী ইউনিয়ন পরিষদের আন্ডারে লকডাউন বাস্তবায়নে কাজ করবে একটি টিম - GunaBati News

Breaking

BANNER 728X90

Tuesday, May 19, 2020

ঈদের আগ পর্যন্ত গুণবতী ইউনিয়ন পরিষদের আন্ডারে লকডাউন বাস্তবায়নে কাজ করবে একটি টিম



ছবিগুলো আজকের গুণবতী বাজারের। সরকার লকডাউন শিথিল করার পর যে অবস্থা শুরু হয়েছিল তাতে অনেক জায়গাতেই উপজেলা প্রশাসন  উদ্যেগী হয়ে পুনরায় লকডাউন জারি করে। এরই প্রেক্ষিত চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনও লকডাউনের উপর কড়াকড়ি আরোপ করে। গুণবতী বাজারে বেশকয়দিন ধরে ঢিলেঢালাভাবে লকডাউন চলছিল। পুলিশ সেনাবাহিনীর সাথে লুকোচুরি খেলা চলছিল ব্যবসায়ীদের৷ আজ থেকে সেই রাস্তা বন্ধ। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জোরালোভাবে একশ্যান শুরু হয়েছে। 

ফলশ্রুতিতে আজ নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতিত গুণবতীর সব শপিংমল বন্ধ ছিল। বিভিন্ন রুটের সিএনজিও বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদের আগ পর্যন্ত ইউনিয়ন পরিষদের আন্ডারে লকডাউন বাস্তবায়নে কাজ করবে একটি টিম। সেই লক্ষ্যে ৪০/৬০ জনের একটি কর্মী বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। তারা আজ থেকে কাজ শুরু করেছে। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন তারা বাজারে থেকে লকডাউন বাস্তবায়নে কাজ  করবে।

উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি মিলে লকডাউন বাস্তবায়নে কাজ শুরু করেছে গুণবতীর স্বার্থেই। গুণবতীর আশেপাশে এবং গুণবতীতেও করোনার রোগী মিলেছে। ঈদকে কেন্দ্র করে চতুর্দিক থেকে মানুষ আসে বাজারে। সামাজিক দূরুত্ব,  স্বাস্থ্যবিধি কেউই মানে না। তাই কড়াকড়ি আরোপ করা হচ্ছে যাতে করোনার থেকে ইউনিয়নবাসী নিরাপদে থাকে। সবাই এই ক্ষেত্রে সহযোগীতা করা উচিত।

No comments:

Post a Comment